ত্রাণের চাল আত্মসাৎ, আওয়ামী লীগের ২ নেতা বহিষ্কার
অপরাধ

ত্রাণের চাল আত্মসাৎ, ২ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার ধুনটে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ২ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (০৪ অক্টোবর) নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ-দপ্তর সম্পাদক খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল হাদি মন্ডল।

জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ-দপ্তর সম্পাদক ডিলার আব্দুল হাদি মন্ডল ওই ইউনিয়নের সুবিধাভোগীদের কার্ড কম দামে ক্রয় করে এবং কিছু কার্ড বিতরণ না করেই চাল উত্তোলন করে তা কলোবাজারে বিক্রি করে আসছিল।

এমন তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে বগুড়া গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল ধুনট উপজেলার বেড়ের বাড়ি গ্রামের তিনভাই ট্রেডার্স ও সেমি অটো রাইচ মিলে অভিযান পরিচালনা করেন। এসময় মিলের গুদাম থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের বরাদ্দকৃত ২৩০টি কার্ড উদ্ধার এবং ৪ হাজার কেজি মোটা চাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি সহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ধুনট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে নিমগাছী ইউনিয়ন তাদের দু’জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সরকারি চাল আত্মসাতের মামলায় আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা