ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২
অপরাধ
নারীকে বিবস্ত্র করে নির্যাতন

ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন মামলার এজাহারের ৫ নম্বর আসামি মো. সাজু। আরেকজন নির্যাতনের শিকার নারীর ২২ ধারার জবানবন্দিতে অভিযুক্ত একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৮)।

এ ঘটনায় ঢাকা ও নোয়াখালীতে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৪ জনসহ মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ গতকাল সোমবার (০৫ মঙ্গলবার) দিবাগত রাত দুইটার দিকে জানান, পলাতক আসামি সাজুকে রাত দেড়টার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে জেলা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। মোয়াজ্জেম হোসেনকে রাত সাড়ে ১২টার দিকে জয় কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন জানান, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

জবানবন্দিতে নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, তিনি নির্যাতনের ঘটনাটি ঘটার ৭ থেকে আটদিন পর ইউপি সদস্যের বাড়িতে গিয়ে জানান। ইউপি সদস্য তাঁকে ঘটনাটি চেপে যেতে বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (০৬ অক্টোবর) আদালতে হাজির করা হতে পারে। এ ছাড়া ঢাকায় গ্রেপ্তার মামলার প্রধান আসামি নূর হোসেন বাদলকে গত রোববার রাতে বেগমগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। তাঁকেও আজ আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় ঢাকা ও নোয়াখালীতে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৪ জনসহ মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা