সংগৃহীত
সারাদেশ

বয়লার বিস্ফোরণে নিহত ২

জেলা প্রতিনিধি: পাবনা জেলার ফরিদপুর উপজেলায় চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত হয়েছে ২ জন।

আরও পড়ুন: ৫ হাজার পরিবারকে খাদ্য-কাপড় বিতরণ

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে এই ঘটনা ঘটেছে।

নিহতব্যক্তিরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭)। অপরজন চাতালে কর্মরত মহিলা শ্রমিক গোপাল নগর গ্রামের পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।

জানা যায়, কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে চালকলের ধান সিদ্ধ করার সময় ব্রয়লার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। চাতালের মালিক জাহাঙ্গীর আলমের শরীর এ সময় ছিন্নবিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চাতালে কর্মরত নারী শ্রমিক পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেনের গায়ে বয়লার বিস্ফোরণের পর বয়লারের টুকরা এসে গায়ে পড়লে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মরতরা সেখানেপরিদর্শন করেছি। লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা