সংগৃহীত
সারাদেশ

ভোলায় অবৈধ জাল সহ মাছ জব্দ 

ভোলা প্রতিনিধি: ভোলায় পৃথক অভিযানে ১০ লক্ষ মিটার অবৈধ জালসহ ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ৫

জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নদীতে সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে অংশ হিসেবে রবিবার (২০ মার্চ) রাতে ভোলার ভেদুরি ফেরিঘাট থেকে এই মাছ ও জাল জব্দ করে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৪ হাজার কেজি জাটকা, ইলিশ ও পোয়া জব্দ করা হয়। এসময় মাছের সাথে থাকা তিন শ্রমিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে গণসংযোগ

এছাড়াও একই সময় ব্যবহার নিষিদ্ধ ১০ লাখ মিটার পাই জাল, কারেন্ট জাল ও সুতার জাল, জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য টাকা চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ ও জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা