ফাইল ছবি
সারাদেশ

ইফতার কিনে বাড়ি ফেরা হলো না আহাদের

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইফতার কিনে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ১১ বছরের শিশু আহাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রাক্টর উল্টে চালক নিহত

সোমবার (১৮ মার্চ) বিকেলে হরিপুর উপজেলার শিহিপুর-হলদিবাড়ি সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শিশু আহাদ তার পরিবারের জন্য চৌরঙ্গী বাজার থেকে ইফতার কিনে বাই-সাইকেলে করে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক্টরের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরটি তাকে চাপা দেয়।

আরও পড়ুন: প্রতিপক্ষের হামলায় মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

পুলিশ জানিয়েছে, হরিপুর উপজেলার চৌরঙ্গী শ্রীপুর বাজার থেকে হলদিবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহাদ (১১) নামে এই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা