ছবি: সংগৃহীত
সারাদেশ

হরিপুরে আগুনে আহত ১, গরু-ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তার বাগান গ্ৰামে আগুনে পুড়ে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

বুধবার (১৫ মে) দিবাগত রাত ৩ টায় কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের গরুসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ২টি গরু আগুনে পুড়ে ভস্মীভূত হয়। গরু বাঁচাতে এগিয়ে ফিরোজা বেগম নামের এক নারী আগুনে পুড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: আরও ৫ দিন থাকতে পারে তাপপ্রবাহ

আহত ফিরোজা বেগম হরিপুর উপজেলার তার বাগান গ্ৰামের মৃত লাল মোহাম্মদের স্ত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে আহত ফিরোজা বেগমকে দেখতে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা