ছবি: সংগৃহীত
সারাদেশ

ভালুকায় রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কাবিটা প্রকল্পের ইটের সলিং রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদের নির্দেশে বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার ভরাডোবা ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মোছা. যমুনা আক্তার বাঘের বাজার সংলগ্ন ২ নং ওয়ার্ডের মকবুলের দোকান থেকে হানিফ মিয়ার বাড়ি পর্যন্ত ইটের সলিং রাস্তা সম্পন্ন করে দেয়।

কিন্তু শুক্রবার (১৫ মার্চ) সকালে পুরুড়া গ্রামের তানছু মন্ডলের ছেলে পাপ্পু মন্ডল ৪/৫ জন অজ্ঞাত লোক নিয়ে রাস্তার সমস্ত ইট উঠিয়ে ফেলে। পরে খবর পেয়ে ইউপি সদস্য মোছা. যমুনা আক্তার ঘটনাস্থলে পৌছে ইট ওঠানোর কারণ জানতে চাইলে পাপ্পু মন্ডল অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।

প্রতিবাদ করলে পাপ্পু মন্ডল লোকজনসহ ইউপি সদস্য মোছা. যমুনা আক্তারের উপর হামলার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৮ দোকান পুড়ে ছাই

পরে ইউপি সদস্য মোছা. যমুনা আক্তার বাদী হয়ে পাপ্পু মন্ডলসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত পাপ্পু বলেন, সম্পূর্ণ রাস্তা আমার জমির উপর দিয়ে গেছে। আমি চেয়ারম্যানকে বলেছিলাম একপাশ দিয়ে রাস্তা নিতে। কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করে কমপক্ষে ৪/৫ ফিট ভিতর দিয়ে রাস্তা করেছে। তাই ইট তুলে ফেলেছি।

ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার বলেন, এটা ৫০ বছরের পুরনো রাস্তা। আমরা সঠিক ম্যাপ অনুয়ারী রাস্তা করিয়েছি। এই রাস্তার ইট তুলে ফেলার ঘটনায় আশ্চর্য হয়েছি। এ ঘটনার বিচার চাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা