সংগৃহীত
সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দায় মল্লিকা বেগম (৪০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ তার স্বামী মোহসীন আলীকে (৪৫) আটক করেছে।

আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ

বুধবার (১৩ মার্চ) ভোরে উপজেলার চকখোপা গ্রামে তাদের শয়নকক্ষে এ ঘটনাটি ঘটেছে। দুপুর ১২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

অভিযুক্ত মোহসীন আলী উপজেলার চকখোপা গ্রামের আহম্মদ আলীর ছেলে ও নিহত মল্লিকা বেগম পার্শ্ববর্তী ভেবড়া গ্রামের মফের আলীর মেয়ে। তাদের ১ টি ছেলে ও মেয়ে সন্তান আছে।

আরও পড়ুন: নাবিকরা নিরাপদে আছে

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মল্লিকা দীর্ঘদিন যাবত দাঁত ও কিডনিসহ বিভিন্ন রোগে অসুস্থ থাকায় তাদের পরিবারে অশান্তি বিরাজ করছিল। কয়েকদিন আগে তার একটি অপারেশ করা হয়েছিল। এরই জের ধরে আজ ভোররাতে হয়তো তার স্বামী মোহসীন আলী তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলা চেপে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে মোহসীন। এছাড়াও মল্লিকার গলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মল্লিকার লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা