সংগৃহীত ছবি
সারাদেশ

ফার্নিচার পল্লীতে আগুন

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফার্নিচার পল্লীর দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আরও পড়ু্ন: নোয়াখালীতে অধ্যক্ষের অপসারণের দাবি

বুধবার (১৩ মার্চ) দুপুরে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পল্লীতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, দুপুরে ফার্নিচার পল্লীতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়। পরে ফার্নিচার পল্লীতে থাকা একটি লেপ-তোষকের দোকানে আগুন লেগে যায়। এরপর আগুন পুরো ফার্নিচার পল্লীতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ু্ন: ট্রাক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান জানান, ফার্নিচার পল্লীতে আগুনের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পল্লীর কয়েকজন মালিক, শ্রমিক আহত হয়েছেন। তদন্তের পর আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা