সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে অধ্যক্ষের অপসারণের দাবি

নোয়াখালী প্রতিনিধি : বেকার যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যেখানে দক্ষ ও একটি সচল জনশক্তি গড়ে তোলার কথা, সেখানে একজন অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় একটি প্রতিষ্ঠান অচল হওয়ার পথে।

আরও পড়ুন : ই-লার্নিং আ্যন্ড আর্নিং’র প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় নোয়াখালীর গাবুয়া উপ-শহরে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারির অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে এমনটাই বলেছেন, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে অধ্যক্ষ কর্তৃক নির্যাতিত ব্যক্তি ও এলাকাবাসী জানায়, নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারি প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনকে চাপে রেখে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নির্যাতন করে আসছেন। তার এমন কর্মকান্ডের প্রতিবাদ করায় অনেক কর্মকর্তা ও প্রশিক্ষককে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পিটিয়ে আহত করেছেন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল শ্রমিকের, আহত ৬

অভিযোগ করা হয়, অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারি দীর্ঘ দিন ধরে একই প্রতিষ্ঠানের প্রধান হয়ে সরকারি অর্থ আত্মসাত করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বদলি বা চাকুরিচ্যুত করে বের করে দেন। প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রশিক্ষণ ভাতা না দিয়ে নানা কারসাজি করে পুরোটাই তিনি তুলে নিয়ে যান। এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বলে আমি প্রধানমন্ত্রীর আত্মীয়, কেউ আমার কিছু করতে পারবে না।

দুর্নীতির অভিযোগে ২০১৬ সালে অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারিকে এই প্রতিষ্ঠান থেকে একবার বদলি করা হলেও কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে পুনরায় নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে এসে আরো বেপরোয়া হয়ে ওঠেন বলে স্থানীয়দের অভিযোগ। তাই প্রতিষ্ঠানটি বাঁচাতে এই দুর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারণের জোরালো দাবি জানান স্থানীয় এলাকাবাসী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা