সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল শ্রমিকের, আহত ৬

জেলা প্রতিনিধি: ভোরে কাজে বের হয়ে নছিমনের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় লোকমান শেখ (৩৮) নামে প্রাণ গেল এক রাজমিস্ত্রী শ্রমিকের। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মঙ্গলবার (১২ মার্চ) শরীয়তপুর সদর উপজেলার আমিন বাজার গ্রামের মোল্লা বাড়ির সামনে ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত নছিমনটিতে যারা ছিলেন, তারা সবাই রাজমিস্ত্রীর কাজ করতেন। ভোরে নড়িয়া উপজেলার গোলার বাজার এলাকার দিনারা গ্রামে কাজে যাওয়ার জন্য প্রথমে ৭ জন শ্রমিক আমিন বাজার থেকে নছিমনে চড়ে একটু এগিয়ে মোল্লা বাড়ির সামনে অন্য আরও ২ শ্রমিকের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মনোহর বাজার এলাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যান থামিয়ে রাখা নছিমনটির সঙ্গে জোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লোকমান শেখের মৃত্যু হয়। আহত হন তার সঙ্গে থাকা ৬ জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন: ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

আহতরা হলেন- বাদল সরদার, মিরাজ খান, শাহ আলম হাওলাদার, শাহাদাত সরদার, মোস্তফা ছৈয়াল। তাদের মধ্যে বাদল সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবাই রুদ্রকর ইউনিয়নের বাসিন্দা।

নিহত লোকমান শেখের মামা জয়নাল হাওলাদার জানান, সংসারে জয়নালই সবার বড়। তার উপার্জনেই সংসার খরচ চলত। স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে তার। এই বয়সে এসে এমন মুত্যু মেনে নেওয়ার মতো নয়। আমরা এঘটনায় বিচার দাবি করছি।

আরও পড়ুন: মেডিকেল শিক্ষকের ৫ দিনের রিমান্ড

রাজমিস্ত্রী শ্রমিক দলটির সরদার মো. কালু বয়াতি জানান, আজ নড়িয়াতে ঢালাইয়ের কাজ করব বলে নছিমন যোগে শ্রমিকরা রওনা করেছিল। কিন্তু চাঁদপুর গামী একটি কাভার্ড ভ্যান এসে সব কিছু তছনছ করে দিলো। আমার একজন শ্রমিক মারা গেছে ৷ বড়দের সঙ্গে কথা বলে মামলা হবে কি না, তার সিদ্ধান্ত নেব।

পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুর রহিম জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা অন্যরা আহত হয়েছেন। মরেদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কার্ভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে৷ এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা