সংগৃহীত ছবি
সারাদেশ

নৈশ প্রহরীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানায় মিলন হোসেন (৩৭) নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বৃহস্পতিবার (৭ মার্চ) বেনাপোল পোর্ট থানার বারোপোতায় এ ঘটনা ঘটে।

আহত মিলন বলেন, তিনি বারোপোতা গ্রামে মশিয়ার রহমান নামে এক ব্যক্তির মাছের ঘেরে নাইট গার্ডের কাজ করেন। প্রায়ই ওখান থেকে আশরাফ, ইছা এবং বাবুসহ ৭-৮ জন প্রতিবেশী মাছ চুরি করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্যারেজে আগুন, আহত ১৫

তিনি বলেন, বুধবার (৬ মার্চ) রাতে মাছ চুরি করার সময় তিনি তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় চোররা তাকে এলোপাতাড়ি মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি সম্পর্কে ঘের মালিক ও স্থানীয়দের অবগত করায় ক্ষিপ্ত হয়ে তারা বৃহস্পতিবার বিকেলে মিলনের বাড়িতে এসে তাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, এ বিষয়ে তারা কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসআর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা