সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রাক্টর ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে লোকমান আলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন : ট্রাক খাদে পড়ে পথচারী আহত

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ সড়ক ঘটনা ঘটে।

লোকমান জেলার বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

আরও পড়ুন : কেশবপুরে মুজাহীদুল ইসলামের লিফলেট বিতরণ

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, ঝিকড়া থেকে সকালে অটোরিকশায় করে রাজশাহী শহরে আসছিলেন লোকমান। পথে খড়খড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা