সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জামালপুরে ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট টু দিলদার সড়কের কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ইসলাম (১৯) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সে সেনবাগ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

আরও পড়ুন : চট্টগ্রামে গ্যারেজে আগুন, আহত ১৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট থেকে মোটরাসাইকেল যোগেকেল্যান্দী নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে তার মোটরসাইকেলটি কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনের মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এতে তার মাথা গিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা