সংগৃহীত ছবি
সারাদেশ

মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, আহত ৮

জেলা প্রতিনিধি: যশোরে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বিমানবন্দরে সোনা জব্দ, আটক ১

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, শামীম হোসেন (৩২) ও তার স্ত্রী আলো বোগম (২৮), মিনার হোসেন ও তার স্ত্রী সুরাইয়া আক্তার তন্নী (২৫) এবং তার ছেলে শিশু আয়ান (৩)। এছাড়াও আরও ৩/৪ জন আহত হয়েছেন। আহত সবাইকে যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে নারীর মৃতদেহ উদ্ধার

মাইক্রোবাসের যাত্রী আরিফ হোসেন জানান, শনিবার সকালে সাদিপুর থেকে একটি মাইক্রোবাসে করে পরিবার নিয়ে আমরা নাটোরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে চুড়ামনকাঠি বাজারে সড়কের পাশে আমরা যাত্রাবিরতি দেই। আমাদের মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। এমন সময় দুটি ট্রাক ওভারটেক করছিল। একটি ট্রাক সামনে থেকে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় আমাদের গাড়ির মধ্যে থাকা ৭/৮ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবর্তী জানান, সকালে চুড়ামনকাঠিতে মাইক্রোবাস দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের এখনও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এর মধ্যে দুইজন শিশুর অবস্থা গুরুতর।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা