সংগৃহীত ছবি
সারাদেশ

বিমানবন্দরে সোনা জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি: বিদেশফেরত মোহাম্মদ মোরশেদ নামে এক যাত্রীকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কেজি ২০০ গ্রাম সোনাসহ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

আরও পড়ুন: শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

কাস্টমস সূত্র বলেন, শনিবার (২ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম পৌঁছে। ওই বিমানে থাকা যাত্রী মোহাম্মদ মোরশেদের গতিবিধি সন্দেহজনক হলে তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। এতে ব্যাগেজের ভিতর সোনার মত প্রতিচ্ছবি দেখা যায়। তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের দায়িত্বরত কাস্টমস টিমের উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগেজ খোলা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহি উদ্দিন পাটোয়ারী জানান, উদ্ধার হওয়া মোট ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। এছাড়া অভিযুক্ত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা