সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : প্রেমের টানে মালয়েশিয়ার তরুনী লক্ষ্মীপুরে

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোড়শাহী মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলতাফ হোসেন ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে নারীর মৃতদেহ উদ্ধার

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, আমার বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে থাকতেন। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পায় স্থানীয় একজন। তার চিৎকারে আমরা আগুন লাগার বিষয়টি দেখতে পায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু তার আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যায়। একই সঙ্গে দুটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।

আরও পড়ুন : গন্তব্য ছিল ইতালি, যাচ্ছেন কবরে

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, সংবাদ পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরই মধ্যে নিহতের পরিবারের মাঝে সরকারিভাবে ৩০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে এবং কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা