সংগৃহীত ছবি
সারাদেশ

প্রতিবন্ধী গৃহবধূর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে রাজিয়া বেগম (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুুন: মদপানে দুই ব্যক্তির মৃত্যু

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফশাদী গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজিয়া বেগম মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফশাদী গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের মমিনুর রহমান নামের এক যুবকের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রী রাজিয়াকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। একপর্যায়ে মমিনুর রহমান সংসারের চাহিদা পূরণের জন্য স্ত্রী রাজিয়াকে বাড়িতে রেখে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করছিলেন। এমতাবস্থায় গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এলাকাবাসী রাজিয়াকে স্থানীয় একটি তাফসীরুল কোরআন মাহফিলে দেখতে পান। এরপর থেকে আর রাজিয়াকে প্রতিবেশীরা বাইরে দেখতে পাননি।

আরও পড়ুুন: স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় এক ব্যক্তি রাজিয়াকে খুঁজতে তার বাড়িতে যান। এ সময় তার শোয়ার ঘর তালাবন্ধ অবস্থায় দেখতে পেয়ে জানালা দিয়ে ওই ব্যক্তি ঘরের ভেতর রাজিয়ার মরদেহ দেখতে পান। তিনি বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা