সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার ২৪ বছর পর এবাদুল্লাহ নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত এবাদুল্লাহ রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা ফজলু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সালাহ উদ্দিন সুইট ও কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ২৮ সদস্য গ্রেফতার

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০০ সালের ২ ফেব্রুয়ারি এবাদুল্লাহর সঙ্গে রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। বিভিন্ন সময় এবাদুল্লাহ তার স্ত্রীকে মারধর করতেন। এর জের ধরেই ওই বছরের ৫ জুলাই লিপি আক্তারকে হত্যা করে পালিয়ে যান এবাদুল্লাহ।

এ ঘটনায় নিহত লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেন আদালত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা