সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা সদরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ প্রতিযোগিতা, প্রকাশনা, পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় নারীর মৃত্যু

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের সাধারণ গ্রন্থাগার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ছায়াবীথি টাঙ্গাইল।

উক্ত অনুষ্ঠানে ছায়াবীথি টাঙ্গাইলের উপদেষ্টা আলহাজ্ব মোঃ খায়রুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগ সভাপতি ও পৌরমেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

আরও পড়ুন : উখিয়ায় ছুরিকাঘাতে নিহত ১

সংবর্ধিত অতিথি ছিলেন সাধারণ গ্রন্থাগার টাঙ্গাইলের সাধারণ সম্পাদক বরেণ্য কবি মাহমুদ কামাল। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান রোটারিয়ান ডা. রতন চন্দ্র সাহা।

বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বি.কম, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম, কবি ও কথাসাহিত্যিক ড. ফারহানা ইয়াসমিন, লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম মাহমুদ সজীব, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহ আলম সরকার, আঁথাইল শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হাদী চকদার।

আরও পড়ুন : নোয়াখালীতে পার্কের দাবিতে মানববন্ধন

উল্লেখ্য, ছায়াবীথি টাঙ্গাইল আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে দুইটি গ্রুপে কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 'ক' গ্রুপে ছোট ছেলে-মেয়েদের কবিতা পাঠ ও 'খ' গ্রুপে বড়দের কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিচারক মন্ডলী দুইটি গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬জনকে বিজয়ী ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নতুন ১টি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ, কবিতা পাঠে অংশগ্রহণ করা সকলকে প্রত্যয়নপত্র প্রদান ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা