সারাদেশ

নোয়াখালীতে বিনোদন কেন্দ্রের দাবিতে লিফলেট বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌর শহরে সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তোলা, শিশুপার্ক নির্মাণ, বয়স্ক নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণ এবং বড় দীঘির চারপাশ সৌন্দর্য বর্ধনের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে জান্তা সরকার

রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাগরিক অধিকার আন্দোলন মাইজদী পৌর বাজার থেকে মাইজদী টাউন হল মোড় পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারিদের মাঝে এ লিফলেট বিতরণ করে। গতকালও তারা জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক এডভোকেট কাউসার নিয়াজী, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ও সাইবার ওয়ারিয়র্সসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ জানান, দুই’শ বছরের পুরোনো জেলা হলেও আজ পর্যন্ত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তুলতে পারেনি পৌর কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন।

আরও পড়ুন: নির্বাচনের ফলাফলে পিটিআইয়ের চ্যালেঞ্জ

গতকাল এবং আজ সকাল-সন্ধ্যা লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টাউন হল মোড়ে সংহতি সমাবেশ করা হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এডভোকেট কাউসার নিয়াজী জানান, এ শহরের মানুষের দীর্ঘ দিনের এ দাবি নিয়ে সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে প্রথমে লিফলেট বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার একই দাবিতে শহরের টাউন হল মোড়ে সংহতি সমাবেশ করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা