সংগৃহীত ছবি
সারাদেশ

নারী চোর চক্রের সদস্য গ্রেফতার 

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ নারী চোর চক্রের ১০ জন সদস্যকেগ্রেফতার করেছে।

আরও পড়ুন: পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

শুক্রবার (২৩ ফেব্রুয়েইর) উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেছেন সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া থানার দিন ঘাটিনা গ্রামের রনির স্ত্রী বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), জামালপুরের ইসলামপুর থানার মাহমুদপুর নতুন পাড়ার জহুরুল ইসলাম জুক্কুর স্ত্রী রুপালি খাতুন (৪০), একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রূপালী খাতুন (২৫), সাইদুল ইসলামের স্ত্রী মোরশেদা খাতুন (৩০), পাবনার ঈশ্বরদী থানার আটমাইল আজাহারপাড়া গ্রামের রাকিব হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (২১), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর সামস গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে শাবনুর খাতুন (২০), জামালপুরের ইসলামপুর থানার নতুন পাড়া গ্রামের জাহিদের স্ত্রী আনোয়ারা খাতুন (২০), একই থানার মাহমুদপুর নতুনপাড়া গ্রামের শামসুলের স্ত্রী আনজু খাতুন (৩৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর সামস গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী নাসিমা খাতুন (২৭) ও জামালপুরের ইসলামপুর থানার জহুরুল ইসলাম জক্কুর মেয়ে রিক্তা খাতুন (১৪)। আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর জানান, তাদের একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যাংক ও হাটবাজারে টার্গেট করে পকেট থেকে মানিব্যাগ, মহিলাদের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা