সংগৃহীত
সারাদেশ

লিফট থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট সার্ভিসিং করার সময় মো. শিপন (৪৫) নামের এক লিফট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। তবে মৃত ব্যক্তির নাম জানা গেলেও পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনের লিফট রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন ওই টেকনিশিয়ান সহ আরও দুইজন। সকাল ১১ টার দিকে লিফটের ষষ্ঠ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নীচ থেকে কেউ ডাউন বাটন চাপলে লিফট হঠাৎ নিচের দিকে চলে যায়।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সে কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিপনকে জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালে আসা শহরের উত্তর ইসলামপুর এলাকায় বাসিন্দা মো. জুয়েল জানান, আমি আমার স্ত্রীকে ডেলিভারি করাতে এসেছি। বেলা ১১ টার দিকে হঠাৎ নতুন ভবনে শব্দ পাই। লিফটের কাছে এসে দেখি লিফট নিচে পরে রয়েছে। পরে দেখি এক ব্যক্তিকে লিফট থেকে মৃত অবস্থায় নামাচ্ছে। সেখানে আরো একজন ছিলো।

আরও পড়ুন : গাড়িচাপায় শ্রমিক নিহত

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনের লিফটের রক্ষণাবেক্ষণ কাজ করছিলো তারা। এ সময় অসাবধানতায় নিচ থেকে কেউ লিফট বাটন চাপলে এই দুর্ঘটনা ঘটে মনে হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি নিজেই পরিদর্শন করেছি। লিফটে কাজ করার সময় এক জনের মৃত্যু হয়েছে। অপর একজনকে ঢাকা পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা