ছবি: সংগৃহীত
জাতীয়

পল্টনে এসি বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় একটি বেসরকারি ব্যাংকের ৮ তলায় এসি সার্ভিসিংয়ের সময় কম্প্রেসার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সমিত মিত্র (২৬) ও ইসলাম হোসেন (৪৫)। অপরজন হলেন অপর একটি প্রতিষ্ঠিনের আইটি সেক্টরের কর্মী মো. হাফিজুর রহমান (২৮)।

সমিত মিত্র (২৬) ঝালকাঠি সদর জেলার নবগ্রাম এলাকার ননী মিত্রর ছেলে। তিনি কল্যাণপুর এলাকায় থাকেন।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

তার সহকর্মী প্রবীর জানান, সকালে এসির কাজ করার সময় হঠাৎ কম্প্রেসারে বিস্ফোরণ হওয়ায় সমিত গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ব্রাইট আই সিস্টেম লিমিটেড নামে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনি কণ্ঠ হাওলাদার বলেন, তাদের প্রতিষ্ঠানটি মিরপুর-১২ নম্বরে। এসি সার্ভিসিংয়ের জন্য সমিত এবং ইসলাম পল্টনে একটি ব্যাংকে গিয়েছিলেন।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

এসির কাজ করার সময় সেখানে কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন তারা। এ আবস্থায় প্রথমে তাদের কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, সমিতের মুখমণ্ডল ও হাতসহ সমস্ত শরীরে জখম হয়েছে। তার অবস্থা গুরুতর।

আরও পড়ুন: ৭ অঞ্চলে বৃষ্টির আভাস

অন্যদিকে ইসলামের কপালে ও হাতে এবং হাফিজুরের পেটে জখম রয়েছে। তবে তাদের শঙ্কামুক্ত বলা যায়। এসির কমপ্রেসার বিস্ফোরণে তারা আহত হয়েছেন বলে জানা গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা