সংগৃহীত ছবি
সারাদেশ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

জেলা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ১৪ কিলোমিটার এলাকায় যানজট শুরু হয়েছে।

আরও পড়ুন: ট্রলিচাপায় কলেজ ছাত্রী নিহত

রোববার (১৮ ফেব্রুয়ারি) মধ্য রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট হয়। এতে গন্তব্যে যাওয়ার যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েন।

পুলিশ বলেন, রোববার রাত ২টার দিকে জোকারচর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যায়। অন্যদিকে ভোর ৪টার দিকে হাতিয়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোনো হতাহত না হলেও গাড়ি সরাতে সময় লেগে যায়। এতে যানজট শুরু হয়।

আরও পড়ুন: রিকশাচালকের মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধু সেতু থানার ওসি মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা