সংগৃহীত ছবি
সারাদেশ

ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ-জামালপুর রুটে আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩.৬ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্টেশন সূত্রে জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন পিয়ারপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়। এর কিছুক্ষণ পর ময়মনসিংহের দিকে ট্রেনটি ছাড়লে লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় তিনটি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে।

জামালপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহামুদ জানান, লোকাল ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনে ট্রেন তুলার চেষ্টা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা