সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫

জেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যানকে বিআরটিসি বাসের ধাক্কায় শাহিন আলম (৪৫) নামের আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম মারা যান।

নিহত শাহিন আলম চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার সাহাপাড়ার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ১৪

স্থানীয়রা বলেন, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যান ও পথচারীদের ধাক্কা দিলে ভ্যান যাত্রীসহ ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় শাহিন আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বিআরটিসি বাসের ধাক্কায় ঘটনাস্থলে পথচারী ও দুই মধু ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত ৪ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম মারা যান। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। দশ মাইল হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা