সংগৃহীত ছবি
সারাদেশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ১৪

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ফতুল্লার কাশীপুর এলাকায় ক্রনি অ্যাপারেলসে এ ঘটনা ঘটে।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

আরও পড়ুন : মা-মেয়েকে ধর্ষণ, প্রধান আসামির রিমান্ড

দগ্ধরা হলেন- মেহেদী হাসান (৩০), মো. জাকির হোসেন (২৬), মো. কামরুল (৪০), মো. মাহবুব (৩০), মো. শফিক (২৮), সিকিউরিটি মো. মনির (২৮), মো. সামচু মিয়া (৩২), মো. রিপন (৩৪), মো. রুবেল মিয়া (১৯), জিতু (৪০), পলাশ কান্তি (৪২), মো. মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।

দগ্ধ কামরুল জানান, ক্রনি অ্যাপারেলসে গ‍্যাসের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ গ্যাস পাইপ ফেটে যায়। এতে করে আমাদের বেশ কয়েকজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তবে ১৪ জনের মধ্যে ১২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন : ইলিশায় বোরো আবাদ বন্ধ, দুশ্চিন্তায় কৃষকরা

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ হয়ে ১৪ জন আমাদের জরুরী বিভাগে এসেছে। তাদের চিকিৎসা চলছে। তবে বেশিরভাগ মানুষের দগ্ধের পরিমাণ একেবারে কম। যাদের ভর্তি লাগবে, তাদের ভর্তি দেওয়া হবে। বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে। এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা