সংগৃহীত
সারাদেশ

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ফার্নিচার মার্কেট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ।

আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।

আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, লোকটি মুলত মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক। প্রায়ই আমাদের কাছ থেকে টাকা-পয়সা নিতেন। এমনকি রাতে দোকানের সামনে ঘুমাতেন। সকালে চলে যেতেন। কোথায় তার বাড়ি সেটি আমরা জানি না।

তিনি আরও বলেন, গতকাল রাতে ঘুমানোর পর সকালে আর ঘুম থেকে উঠছিলেন না। আজকে সকালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে জানান। আমি পুলিশকে খবর দিই, পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, পুলিশ মৃতের পরিচয় নিশ্চিতে চেষ্টা করছে। এছাড়াও মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা