সংগৃহীত
সারাদেশ

ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়ায় শেখ সুমাইয়া সুমু (২০) নামের এক ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি, গেজেট আজ

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত শেখ সুমাইয়া সুমু নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আবু বকর শেখের মেয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সুমাইয়ার জন্মদিন ছিল। বন্ধুদের সাথে জন্মদিন উদযাপন করে রাতে বাসায় ফিরে নিজ রুমে দরজা লাগিয়ে শুয়ে পড়েন। মধ্যরাত থেকে সুমাইয়ার ফোনে একাধিকবার কল আসতে থাকেন। সুমাইয়ার পরিবারের অন্য সদস্যদের রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায়। দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি।

আরও পড়ুন: অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

একপর্যায়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার লাশ ঝুলে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর আবু জাফর শেখ জানান, সুমাইয়া আমার ভাতিজি। ওদের বাসা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা বাহির থেকে আটকানো দেখে ভেঙে ফেলি। সুমাইয়াকে এসময় ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প্রেমঘটিত কারণে ও আত্মহত্যা করতে পারে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা