সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্কুলে পুরস্কার বিতরণ

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-সয়দাবাদ-ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এই বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, সয়দাবাদের দিক থেকে একটি মোটরসাইকেলে করে ২ জন আরোহী শহরের দিকে যাচ্ছিলেন। এই সময় তারা শহর থেকে সয়দাবাদমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন।

আরও পড়ুন: ভালুকায় বনভুমি দখলের চেষ্টা

তাদেরকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ২ জনের লাশ হাসপাতালে আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা