সংগৃহীত
সারাদেশ

সিঁধ কেটে মা-মেয়েকে ধর্ষণ

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ঘরের সিঁধ কেটে চুরি করতে ডুকে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৩ জনের ঐ ১৭ হাজার ২২৫ টাকা লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন: শিশুকন্যা হত্যার কথা স্বীকার করলেন বাবা

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চরকাজী মোখলেছ গ্রামের একটি নতুন বাড়িতে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারী ৩ সন্তানের জননী ও নির্যাতিত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে হাতিয়া থেকে এসে চরকাজী মোখলেছ গ্রামে নতুন বাড়ি করে একজন দিনমজুর। ঐ বাড়িতে তার স্ত্রী ও ৩ সন্তানসহ বসবাস করতে তিনি। গত দুই দিন আগে কাজের সন্ধানে বাড়ির বাইরে যান তিনি। এই সময় বাড়িতে ৩ মেয়েকে নিয়ে ছিলেন ঐ গৃহবধূ। রাত ২টার দিকে ঘরের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে ১ জন। পরে ঘরের দরজা খুলে দিলে আরও ২ জন ভিতরে প্রবেশ করে। এদের ২ জন পালাক্রমে ঐ গৃহবধূকে ও ১ জন তার মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ঐ গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। গভীর রাতে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে গৃহবধূর বাঁধন খুলে দেয় বিষয়টি চরজব্বার থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আরও পড়ুন: বাস চাপায়, নিহত ৪

চরজব্বার থানার ওসি রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পোঁছায়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত পুলিশ ঐ স্থানে ছিল। ভুক্তভোগীদের সকালে থানায় আনা হয়েছে। তাদের চিকিৎসা ও পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে ও আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা