সংগৃহীত ছবি
সারাদেশ

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক: স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শাওন আকন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এবং একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ঘুমধুম সীমান্তে ৫ বিদ্যালয় বন্ধ ঘোষণা

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরিশালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির বলেন সোমবার (৫ ফেব্রুয়া‌রি) ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন বিকেলে আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত যুবক শাওন আকন আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ গৈলা এলাকার আলাম আকনের ছেলে।

আরও পড়ুন: ফুলের ঘ্রাণে মাতোয়ারা সাদুল্লাপুর

আদালত থেকে জানা যায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বিকেলে নানাবাড়িতে পারিবারিক বিষয় নিয়ে একটি সালিশ হয়। তখন ভুক্তভোগী ছাত্রীকে একই বাড়িতে ভাড়া থাকা শাওনের ঘর থেকে পিরি (কাঠ দিয়ে তৈরি বসার আসন) আনতে পাঠানো হয়। ঘরে একা পেয়ে শাওন ওই ছাত্রীর মুখ চেপে ধরে হাত বেঁধে ধর্ষণ করে। ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। ছাত্রীর ফিরতে দেরি হওয়ায় তার খালা যখন ঘরে যায় তখন শাওন পালিয়ে যায়। স্বজনেরা অসুস্থ অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতে ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন। একই বছরের ৫ নভেম্বর আগৈলঝাড়া থানার এসআই জহুরুল ইসলাম শাওনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। মামলার ১৪ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা