ছবি: সংগৃহীত
সারাদেশ

মিয়ানমারের মর্টারশেলে বান্দরবানে নিহত ২

জেলা প্রতিনিধি: মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক বাংলাদেশি নারীসহ ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: পালিয়ে আসা সেনাদের ফিরিয়ে নেবে মিয়ানমার

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপর আড়াই টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোসনে আরা (৪৫) নামে এক বাংলাদেশি নারী। তিনি জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। অপরজন নবী হোসেন নামের এক রোহিঙ্গা (৬৫)। তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ান হোসেন বলেন, দুপুরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

আরও পড়ুন: সীমান্তবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ

স্থানীয়রা জানান, নিহত হোসনে আরার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত রোহিঙ্গা শ্রমিকের মরদেহ এখনো ঘটনাস্থলে পড়ে আছে। ঘটনার পর র‍্যাব ও পুলিশ সেখানে অবস্থান করছে।

ঘটনা পরিদর্শনে এসে র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া অ্যান্ড লিগ্যাল এইড (অতিরিক্ত পুলিশ সুপার) আবু সালাম চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরেই সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে ২ জন নিহত হয়েছেন।

সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশ ও র‍্যাব দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে উৎসুক জনতা রাস্তায় নেমে আসায় তাদের নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়ছে। স্থানীয় জনসাধারণকে আরও সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা