সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক দুর্ঘটনা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় আরও ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: হঠাৎ মেট্রোরেল বন্ধ

নিহতরা হলেন, জেলার গফরগাঁওয়ের আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৯) এবং অন্যজন ফজলুল হক (১৮) তার বাবার নাম জানা যায়নি। তারা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী।

ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা হাতেম খান জানান, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাঈম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজল ও ঢাকা নেওয়ার পথে ফজলুল মারা গেছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন

মডেল থানা পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ওই মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যায়। মোনাজাত থেকে সকলেই একটি ট্রাকে করে মাদরাসা ফিরছিলেন। রোববার রাত সোয়া ১১টার দিকে ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই হঠাৎ একটি পিকআপকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক কষে ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা সবাই আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ভালুকায় সড়ক দুর্ঘটনায় ঘটনায় হাসপাতালে মোট ১৩ জন ভর্তি হয়েছিল। এর মাঝে সানাউল্লাহ সজল নামে একজন মারা যায়। বাকি ১২ জনের মাঝে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা গেছে বলে শুনেছি। বর্তমানে হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা