সংগৃহীত ছবি
সারাদেশ

মোবাইল ভেঙে ফেলায় ফাঁস নিল তরুণী

জেলা প্রতিনিধি: রং নম্বরে পরিচয় এবং এরপর মোবাইল ফোনেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে সেই প্রেমিকের সাথে রাত জেগে কথা বলতো স্কুল শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫)। বিষয়টি তার মা জানার পর মেয়েকে কথা বলতে নিষেধ করে তার ব্যবহৃত মোবাইল ভেঙে ফেলেন। এতে রাগ ও অভিমান করে আত্মহত্যা করে সুমাইয়া।

আরও পড়ুন: বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া আক্তার বাড়ৈপাড়া গ্রামের ইমান মোল্লা ও ইসমতারা বেগম দম্পত্তির মেয়ে। সে পন্ডিতসার শহীদ নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের তালহা নামের এক ছেলের সঙ্গে সুমাইয়ার রং নম্বরে পরিচয় হলে তা প্রেমের সম্পর্কে গড়ায়। প্রেমিক তালহার সাথে মোবাইল ফোনে কথা বলা নিয়ে গতকাল শনিবার রাতে সুমাইয়ার সাথে তার মা ইসমতারার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমাইয়ার ব্যবহৃত মোবাইলটি ভেঙে ফেলেন তিনি। সকালে ইসমতারা চিকিৎসার প্রয়োজনে স্থানীয় একটি হাসপাতালে যান আর সুমাইয়ার ছোট দুই ভাই ও বোন স্কুল চলে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় একা ঘরে সুমাইয়া ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশী ও তার স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: নগদ টাকাসহ আটক ৯

নিহত সুমাইয়ার মা ইসমতারা জানান, রং নম্বরে পরিচয় হয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সুমাইয়া। রাত জেগে সেই ছেলের সাথে কথা বলত সে। এ নিয়ে গতকাল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি ওর মোবাইল ভেঙে ফেলি। সকালে আমি বড় মেয়েকে নিয়ে হাসপাতালে গেলে একা ঘরে গলায় ফাঁসি দিয়ে সে আত্মহত্যা করেছে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলে একটি অপমৃত্যুর মামলা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা