সংগৃহীত
সারাদেশ

হঠাৎ মেট্রোরেল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। স্টেশনে থাকা অসংখ্য যাত্রী এতে করে ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন: বাড়ল এলপি গ্যাসের দাম

রোববার (৪ ফেব্রুয়ারি) আজ বিকেল পৌনে ৩টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।

হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় সুস্পষ্ট বক্তব্য পাওয়া না গেলেও ফেসবুকে যাত্রীরা জানিয়েছেন, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝিতে মেট্রোরেলের তার ছিঁড়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। এ দিন বেলা সাড়ে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ইলেকট্রিক সাপ্লাইয়ে সমস্যা হতে পারে। আমরা এখনও ট্রেন চালু করার সর্বোচ্চ চেষ্টা করছি।

আরও পড়ুন: চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল

মেট্রোরেল পরিচালনাকারী ডিএমটিসিএল’র জনসংযোগের দায়িত্বে থাকা নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, আপাততো মেট্রোরেল সার্ভিস সম্পূর্ণ বন্ধ রয়েছে। সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিস বন্ধ রয়েছে। সমস্যা সমাধান হলেই আবার মেট্রোরেল চালু করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা