সংগৃহীত
সারাদেশ

চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা

জেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে লাল্টু মোল্লা (৩৭) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে তার ২ ভাতিজা।

আরও পড়ুন: আব্দুল হাইয়ের এমপি পদ স্থগিত

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত লাল্টু উপজেলার কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঐ গ্রামের মাঠ থেকে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু। পথি মধ্যে প্রতিবেশি ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহত লাল্টু গত বছর পরকীয়া প্রেমের জেরে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল। একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে তা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা