সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : নাটোরে একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের কমিটি গঠন

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালপুর উপজেলার ধুপইল এলাকার আব্দুর রহিম ও রওশন আরা বেগম। তারা দুজন স্বামী-স্ত্রী।

আরও পড়ুন : স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস শহরের রামাইগাছী এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রওশন আরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অটোরিকশার যাত্রী আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনায় আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের বাড়ি লালপুর উপজেলার ধুপইল এলাকায়।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা