সারাদেশ

হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অটোচালক হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : কুড়িগ্রামে শ্রেষ্ঠ ওসি গোলাম মর্তুজা

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২নং আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ডের আদেশ ও ৩৯৪ ধারায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালতের বিচারক। এছাড়া ওই মামলার অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আরও পড়ুন : দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- রুবেল ইসলাম নয়ন, মোহাম্মদ রাজেল, আকরাম মোল্লা ও হাসান শেখ।

এছাড়াও মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন। অপরদিকে, তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিহত আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো সন্ধ্যা ৬ টার দিকে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। পরে রাত ৮ টার দিকে নিহতের বাবা মো. রফিকুল ইসলামের কাছে খবর আসে তার ছেলে আশরাফুলকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় গলাকাটা অবস্থায় দেখতে পায়।

পরে, স্থানীয়রা উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : টাঙ্গাইল নিহত ২

মামলার বিবরণীতে আরও জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ অন্যান্য আসামিরা অটো-ছিনতাইয়ের উদ্দেশ্যে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রাস্তায় ফেলে রেখে অটো নিয়ে চলে যায়।

ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম পরের দিন ৩০ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ লৌহজং থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। পরে এ ঘটনায় একে-একে নয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নিহত ২

এদিকে,এ ঘটনায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেন এবং মামলায় সাক্ষ প্রদান ১৩ জন সাক্ষী দেন। দীর্ঘ ৩ বছরের অধিক সময় বিচার কার্য শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম (পল্টু) জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার পেয়েছে। সমাজে এর সুফল বয়ে আনবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা