সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইল নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়াও সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে নিহত ১

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া ও ঘারিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সেনাসদস্যের বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে বগুড়া সেনানিবাসে কর্মস্থল যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ঐ সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তা জানা যায়নি।

আরও পড়ুন: চলন্ত স্কুল বাসে আগুন

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের লাশ শনাক্ত করে। ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন তিনি।

রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করবে বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা