সংগৃহীত ছবি
সারাদেশ

বরগুনায় বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে প্রতারক চক্রের ব্লাকমেইল

সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বরগুনার সকল রুটে বাস চলাচল বন্ধ করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

বরগুনা কেন্দ্রীয় পৌরসভা বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই বরগুনা থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরগুনা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য টার্মিনালে এসে বাস না চলায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ঘোড়া দিয়ে চাষাবাদ

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, রোববার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন তার লোকজন নিয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সাধারণ সম্পাদক মো. ছগীরের ওপর হামলা চালায়। এ সময় সংগঠনটির অফিসেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে বরগুনা থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টারের দায়িত্বে থাকা মো. সোহরাব জানান, সমিতির সাধারণ সম্পাদকের সাথে রাতে মারামারির ঘটনা ঘটেছে। এ কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ জানায়নি। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে বাস চলাচল বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা