সংগৃহীত
সারাদেশ

শীতজনিত রোগে নিহত ৫ শিশু

জেলা প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে গত ৬ দিনে চিকিৎসাধীন ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে চিকিৎসা নিয়েছে ১৮৩ শিশু।

আরও পড়ুন: বিরোধের জেরে ভুট্টা ক্ষেত কেটে ফেলার অভিযোগ

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া শিশুরা ঠান্ডাজনিত জ্বর ও নিউমোনিয়ায় ভুগছিলেন।

তিন আরও বলেন, শিশু ওয়ার্ডে গত ১২ জানুয়ারি থেকে জ্বর-সর্দি, কাশি ও নিউমোনিয়ায় শিশু বাড়ছে। এই ওয়ার্ডে প্রতিদিন গড়ে প্রায় ৩০ শিশু ভর্তি হচ্ছে।

আরও পড়ুন: গণপিটুনিতে যুবক নিহত

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৩ গুণের বেশি। শয্যা সংকটের ফলে শিশুদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে শতাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক রোগী।

শিশু ওয়ার্ডের ইনচার্জ রুনা আক্তার জানান, ১২ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়েছিল, এর মধ্যে ১ জন মারা যায়। ১৩ জানুয়ারি ভর্তি হয় ৩০ শিশু, মারা যায় ১ শিশু। ১৪ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়, মারা গেছে ১ শিশু। ১৫ জানুয়ারি ৩০ শিশু ভর্তি হয়। ১৬ জানুয়ারি ৩১ শিশু ভর্তি হয়, মারা যায় ১ শিশু। ১৭ জানুয়ারি ভর্তি হয় ৩০ শিশু, মারা যায় ১ শিশু।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বহির্বিভাগে প্রতিদিন ৪ শতাধিক রোগীকে সেবা দিচ্ছেন ৪ শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৩ গুণের বেশি। শিশু ওয়ার্ডে শয্যা কমসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে এ ওয়াডে।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, বরিশালে কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বরিশালে, ৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক জীবনযাত্রা এতে করে বিপর্যন্ত হয়ে পড়ে। সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।

বরিশাল আবহাওয়া অফিসের প্রধান বশির আহমেদ জানান, বুধবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ১০.৮ ডিগ্রি, সোমবার মৌসুমের সর্বনিম্ন ৯ ডিগ্রি, রবিবার ১১.৫ ডিগ্রি, শনিবার ১০.৭ ডিগ্রি ও শুক্রবার তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের এ দাপট আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা