ছবি : সংগৃহিত
সারাদেশ

শিশু হত্যা মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় মায়ের কোলে থাকা ঘুমন্ত শিশুকে হত্যা মামলায় হানিফ মিয়া (২৭) ও ফারুক মিয়া (২২) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: মাদক ব্যবসায়ীর ৫ বছরের সাজা

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস কর্মকর্তা আনোয়ার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আরও পড়ুন: গণপিটুনিতে গরু চোর নিহত

গ্রেফতাররা হলেন উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাতেম আলীর ছেলে হানিফ ও একই গ্রামের সিরাজ আলীর ছেলে ফারুক।

র‌্যাব জানায়, লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী হাতেম আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা চলমান।
গত ৩১ ডিসেম্বর দুপুরে হাতেম আলী ও তার লোকজন আব্দুল মালেকের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে থাকা কলার ছড়া কেটে নিয়ে যাচ্ছিলেন। এসময় আব্দুল মালেকের স্ত্রী মোমেনা খাতুন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে কাঠ দিয়ে মোমেনার মাথায় আঘাত করলে তা কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের শরীরে লাগে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন: মোরেলগঞ্জে ১৩ দোকান পুড়ে ছাই

এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩/৪ জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা