সংগৃহীত
সারাদেশ

অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. মাহাদিয়া মাসুম (২৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার উড়াল সেতুর পাশে মাওনা কালিয়াকৈর সড়কের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মাসুম উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর দক্ষিণপাড়া গ্রামের আহিজ উদ্দিনের ছেলে। পার্শ্ববর্তী ভালুক উপজেলার জামিরদিয়া এলাকার এসকিউ নামক একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি।

স্থানীয়রা বলছে, অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মাদক মামলায় নয়ন ফের আটক

গাজীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কামরুন নাহার সাঈদ দুর্ঘটনায় মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা