সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকার কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ  

জেলা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পিরোজপুরের নাজিরপুরে লাইজু শেখ নামে নৌকা প্রতীকের এক কর্মীকে প্রতিপক্ষ পরাজিত স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থীর লোকজন কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সড়ক দূর্ঘটনায় নিহত ২

এ সময় তার সাথে আল নোমান রনি নামের এক তরুণকেও তারা আটকে রাখে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

সোমবার (৮ জানুয়ারি) রাতে নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত নৌকা প্রতীকের কর্মী লাইজু শেখ ষোলশত গ্রামের মোসলেম শেখের ছেলে।

আরও পড়ুন: মির্জাপুরে খান আহমেদ শুভ নির্বাচিত

আল নোমান রনি জানান, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে আমি আর নানা গাউস খানের বাড়ি থেকে ও লাইজু শেখ তার শ্বশুর বাড়ি রঘুনাথপুর থেকে এক সাথে ফিরছিলাম। স্থানীয় জোড়া কালভার্ট সংলগ্ন স্থানে পৌঁছলে পূর্ব থেকে সেখানে ওৎ পেতে থাকা স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) ২০/২৫ জন লোক লাইজুকে কুপিযে গুরুতর আহত করে। আমাকে একটি ঘরে নিয়ে আটকে রাখে এবং স্থানীয়রা আহত লাইজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত কুমার মিস্ত্রী জানান, হামলায় আহত লাইজুকে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কোপানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: শাটল ট্রেনের ধাক্কায় আহত ২

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে। এরা হলেন স্থানীয় মানসুর খানে ছেলে মাসুম খান (৪৬), আজহার খানের ছেলে আবুল ফাতাহ খান (২৫) ও ইস্কাদার খানের ছেলৈ সুলতান খান (৩৫)।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার জানান, খবর শুনে ঘটনাস্থলে থানা পুলিশসহ নির্বাচনী কাজে দায়িত্বরত বিজিবি সদস্যরা গিয়েছিলাম। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলা প্রক্রিয়ধীন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা