ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় ট্রাকের সাথে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নৌকাই উন্নয়নের হাতিয়ার

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। বাসটি ফাঁসিতলা এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ড্রাম ট্রাক হঠাৎ ব্রেক করে থেমে যায়। এ সময় বিআরটিসির বাসটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ২ জন নিহত হন। এসময় আরও ৭ জন আহত হন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ। তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা