সংগৃহীত ছবি
সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ারের গণসংযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : সিরাজদীখান উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ঢাক-ঢোল পিটিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

শনিবার (৩০ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার সংলগ্ন ময়দানে বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন এর সভাপতিত্বে বালুচর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. যুবায়ের আলমের সঞ্চালনায় এ পথসভায় জনতার ঢল নেমেছে এমন চিত্রটাই দেখা গেছে।

এর আগে মুন্সীগঞ্জ-১ আসনের জণসাধারণের মনোনীত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার কবীর সকাল ৯ টা থেকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেইট, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী, নয়াগাঁও গোডাউন বাজার, খিদিরপুর, লতব্দী, চর কমলাপুর, রামানন্দ, কংশপুরা, নতুন ভাষানচর, দোসরপাড়া, বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামে গণসংযোগ ও পথসভা করে, পরে বালুচর বাজারে পথসভায় যোগ দেন।

আরও পড়ুন : সাংবাদিকের চোখই সিসি ক্যামেরা

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক মঈনুল হাসান নাহিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, সহসভাপতি আব্দুল মান্নান কোম্পানি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ রফিকুল ইসলাম বাবুল, কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সদস্য আশ্রাফ আলী, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী, সাবেক সভাপতি খায়ের বেপারী, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর, উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক সদস্য আরিফ রসিদ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা