সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ল দুই দোকান

জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপালে আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামী আটক

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে মাদারদিয়া গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে মো. আলম হাওলাদারের হার্ডওয়্যারের দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আলম হাওলাদার জানান, সকালে দোকান খোলার কিছুক্ষণের মধ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমার চিৎকারে আশপাশের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে আমার ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার শেষ সম্বল দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমি সরকারের সহায়তা কামনা করি।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মশিউর রহমান জানান, সকালে আমরা ভুক্তভোগীর ফোন কল পেয়েই রওনা দেই। সেখানে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুনে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা