সংগৃহীত
সারাদেশ

৮ম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ে করলেন ইউপি সদস্য

ঠাকুরগাঁও প্রতিনিধি: অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে বিয়ে করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক ইউপি সদস্য। প্রথম স্ত্রী ও ২ সন্তান রেখে দ্বিতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে।

আরও পড়ুন: বাসচাপায় বাবা-ছেলে নিহত

সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রায় বিবাহিত এবং ১৪ বছরের দাম্পত্য জীবনে তার দুটি সন্তান রয়েছে। এদিকে স্ত্রী থাকার পরও ওই ইউপি সদস্য পার্শবর্তী রাতোর ইউনিয়নের গোবিনাথপুর গ্রামের সুঠিন চন্দ্র রায়ের মেয়ে জুই রাণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ‍চুটিয়ে প্রেম করার বিষয়টি জানাজানি হলে মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দেয়। অবশেষে মেয়েটিকে পালিয়ে নিয়ে বিয়ে করেন তিনি। বর্তমানে আত্নগোপনে রয়েছেন ইউপি সদস্য তুলা রায়।

ইউপি সদস্য (মেম্বারের) দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। সচেতন মহল বলছেন এটি অধ:পতনের চরম পর্যায়। সামাজিকভাবে যারা ছোট ছেলে মেয়েদের এরকম ঘটনার সমাধান দেবেন তারাই যদি এ রকম কাজে জড়িয়ে পড়ে তাহলে সমাজের কি হবে।তাও আবার বাল্যবিয়ে।

আরও পড়ুন: হাজতে ঝুলছিল আসামির মরদেহ

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ উল্লেখ রয়েছে, স্থানীয় সরকারের মেম্বার ও প্রতিনিধি কোন ব্যক্তির লিখিত বা মৌখিক আবেদন অথবা অন্য কোন মাধ্যমে বাল্যবিবাহের সংবাদ প্রাপ্ত হইলে তিনি উক্ত বিবাহ বন্ধ করিবেন অথবা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। নিষেধাজ্ঞার ঘটনায় ব্যবস্থা গ্রহন তো দূরের কথা সয়ং একজন ইউপি সদস্য নিজেই বিয়ের পিড়িতে বসে সমালোচনার মুখে পড়েছেন।

বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্র নাথ বর্মন বলেন, এই ঘটনাটিতে আমি ধিক্কার জানাই। আমরা স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আরও পড়ুন: বেকারত্ব ঘুচল চাকরির মেলায়

রাতোর ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় বলেন, মেয়েটি অষ্টম শ্রেণীতে পড়ে। মেয়েটি তুলা রায় মেম্বারের সাথে পালিয়েছে এ বিষয়টি জনতে পেরে উভয় পক্ষকে ডাকা হলে কোন সাড়া পাইনি। আমি রাণীশংকৈল থানার ওসি কে অবগত করেছি।

ইউপি সদস্য তুলা রায়কে একাধিক বার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা